মিনহাজ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর পর জাতীয় দাবার শিরোপা পুনরুদ্ধার করলেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ। বাংলাদেশ নৌবাহিনীর দাবাড়ু মিনহাজ কাল সিলেটের সাইফুল ইসলাম চৌধুরীকে হারিয়েই সাইফ পাওয়ারটেক ৪১তম জাতীয় দাবার শিরোপা নিশ্চিত করেন। ১৩ ম্যাচে সাড়ে ১০ পয়েন্ট মিনহাজের।
সমান ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নৌবাহিনীর দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। আগামীকাল রানার্সআপ হওয়ার লড়াইয়ে প্লে-অফ খেলবেন দুজন। ৯ পয়েন্ট নিয়ে মোহামেডানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ হয়েছেন চতুর্থ। গতবারের চ্যাম্পিয়ন জিয়াউর রহমান সাড়ে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছেন। ষষ্ঠ ও সপ্তম হয়েছেন নৌবাহিনীর ফিদে মাস্টার তৈয়বুর রহমান (৭.৫) ও তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি (৬.৫)। ৬ পয়েন্ট নিয়ে খুদে দাবাড়ু ফাহাদ রহমান হয়েছেন অষ্টম।