মিনহাজ ১৮তম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার ইনচনে চতুর্থ এশিয়ান ইনডোর গেমসের একক দাবায় আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ ৫০ জনের মধ্যে ১৮তম হয়েছেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ হয়েছেন ১৯তম। মহিলা বিভাগে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামিমা আক্তার হয়েছেন ১৯তম, মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা ২৬তম। গতকাল এই টুর্নামেন্ট শেষ হয়েছে। এদিকে গতকাল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ওয়ার্ল্ড ওপেন দাবায় জয় দিয়ে শুরু করেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার তৈয়বুর রহমান।