মিনহাজের দ্বিতীয় আইএম নর্ম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ দাবাড়ু মিনহাজ উদ্দিন আহম্মেদ (সাগর) আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে আরেক ধাপ এগোলেন। প্রথম আইএম নর্ম পেয়েছিলেন ২০০৮ সালে জাতীয় দাবায়, কাল শেষ হওয়া ভারতের বিশাখাপট্টনমে অনুষ্ঠিত ভাইজাগ আন্তর্জাতিক উন্মুক্ত গ্র্যান্ড মাস্টার্স দাবায় পেলেন দ্বিতীয়টি। আইএম হতে আরও একটি নর্ম চাই।১১ ম্যাচে সাড়ে সাত পয়েন্ট পাওয়া মিনহাজ ১৭তম হয়েছেন ভারতের এই প্রতিযোগিতায়। ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার সুমেটস আন্দ্রে ও ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েলসেনের সঙ্গে ড্র করেছেন, হারিয়েছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার রামনাথ বালা সুব্রামানিয়ামকে।বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে সাত পয়েন্ট নিয়ে ১৯তম, দেবরাজ চ্যাটার্জি ৭ পয়েন্ট নিয়ে ৪২তম, সাড়ে ছয় পয়েন্ট পাওয়া রানী হামিদ ৬২তম হয়েছেন। সাড়ে ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ভারতের গ্র্যান্ডমাস্টার অভিজি ৎ গুপ্ত।