মিনি হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হয়েছে মিল্ক ম্যান মিনি হ্যান্ডবল। কাল উদ্বোধনী দিনে বালিকা বিভাগে জিতেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, স্কলাস্টিকা ও বিআইএসসি। বালক বিভাগে জিতেছে স্কলাস্টিকা, ধানমন্ডি টিউটোরিয়াল, ঢাকা রেসিডেনসিয়াল স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, সেন্ট গ্রেগরিজ হাইস্কুল ও বিএএফ শাহীন স্কুল।