মিনি হ্যান্ডবল আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে সানিডেল মিনি হ্যান্ডবল। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন বিআইএস ও অপরাজেয় বাংলাদেশ।গত বছর মিনি হ্যান্ডবলে ২২টি দল অংশ নিলেও এবার সংখ্যাটা কমে ১২-তে দাঁড়িয়েছে। বিভিন্ন স্কুলের পরীক্ষার কারণেই এবার স্কুলের সংখ্যা কমেছে বলে জানালেন আয়োজকেরা। চারটি গ্রুপে খেলবে বিআইএস, সামার ফিল্ড, অপরাজেয় বাংলাদেশ, সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, ধানমন্ডি টিউটোরিয়াল, গ্রিন হেরাল্ড, এসওএস শিশুপল্লী, সাউথ ব্রিজ, স্কলাস্টিকা, সানিডেল, সাউথ পয়েন্ট ও ব্রিটিশ স্কুল। আগামী ২১ মার্চ ফাইনাল।কাল সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট বিষয়ে যাবতীয় তথ্য জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।