মিনি হ্যান্ডবলের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্ক ম্যান মিনি হ্যান্ডবলের বালক বিভাগে সেন্ট গ্রেগরিজ হাইস্কুল ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন সানিডেল। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল বালক বিভাগের ফাইনালে সেন্ট গ্রেগরিজ ২৩-১৫ গোলে হারিয়েছে ঢাকা রেসিডেনসিয়াল স্কুলকে। সেরা খেলোয়াড় সেন্ট গ্রেগরিজের দিগন্ত। বালিকা বিভাগের ফাইনালে সানিডেল ৪-২ গোলে হারিয়েছে স্কলাস্টিকাকে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জয়ী দলের সিলওয়াত কাদের।