মিরপুরে ড্র ‘যুব টেস্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্র-ই হলো প্রথম যুব টেস্টটা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে শেষ দিনের চা-বিরতির সময় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল যখন ইনিংস ঘোষণা করল, তখনই নির্ধারিত হয়ে গেছে ম্যাচের ভাগ্য। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২০৭ রান, শ্রীলঙ্কার যুবারা বাংলাদেশকে লক্ষ্য দেয় ২৩৩ রানের। মাত্র এক সেশনে এই রান করা অসম্ভব। মোসাদ্দেকরা হাঁটলেন নিরাপদ পথেই। ২৫ ওভারে ৩ উইকেটে ৭১ রান করার পরই ম্যাচের সমাপ্তি। দ্বিতীয় যুব টেস্টটা পরশু শুরু হবে সিলেটে।২ উইকেটে ৬৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা লঙ্কানরা কাল তৃতীয় ওভারেই হারায় তৃতীয় উইকেট। ছয় ওভার পর আরেকটি উইকেট হারানোর পরই সফরকারীরা ঢুকে পড়ে খোলসে। পরের ২০ ওভারে মাত্র ৪০ রান করে লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার কুশল মেন্ডিস। ম্যাচে ৯ উইকেট নেওয়া লঙ্কান অফ স্পিনার একে টাইরন হয়েছেন ম্যাচসেরা। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়েছেন টাইরন।সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪২২ ও ৭৩ ওভারে ২০৭/৮ ডি. (মেন্ডিস ৫২, অনুরুদ্ধ ৩২*, কুলাসেকারা ২৬, দেভিন্দা ২৩, ভানুকা ২১; রিফাত ৩/৩৭, জুবায়ের ৩/৫৬, রাহাতুল ২/৩৯)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩৯৭ ও ২৫ ওভারে ৭১/৩ (সাদমান ৩৪*, মেহেদি ২৮; টাইরন ২/২৯)।ফল: ড্রম্যান অব দ্য ম্যাচ: একে টাইরন।