মিরপুরে সিলভার জুবিলি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলভার জুবিলি উৎসব পালন করছে বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন। উৎসবের অংশ হিসেবে কাল মিরপুর একাডেমি মাঠে হয়ে গেল একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। একাডেমি মাঠের ম্যাচে বিসিবি একাদশকে ৮ উইকেটে হারিয়েছে আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন। ১২ ওভারে ৯৫ রান তুলেছিল বিসিবি একাদশ। সর্বোচ্চ ২৩ হাবিবুল বাশারের। এহসানুল হক করেছেন ২০, সাজ্জাদ আহমেদ ১৮, আকরাম খান ১৭*। দুটি উইকেট নেন হাসান, একটি করে মাসুদুর রহমান ও শফিউদ্দিন আহমেদ। ম্যাচসেরা টিংকুর ৩৮, এনামুল হকের ২১* ও মাসুদুরের ২০ রানে আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন জিতেছে ৯.৩ ওভারেই। বিজ্ঞপ্তি।