মিরপুরের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বাংলাদেশ সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছে মিরপুরে, ৫১টি। সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে এই মাঠে, ২১টি। সবচেয়ে বেশি হেরেছেও এখানে, ৩০টি।  দেশের মাটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এই মাঠে, ভারতের বিপক্ষে ২৯৬ (সর্বোচ্চ বগুড়ায় ৩০১, কেনিয়ার বিপক্ষে)। ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোরটাও এখানে, গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮। এই মাঠে সাকিব আল হাসানের ১৬৩৭ রান এক মাঠে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ। রাজ্জাকের ৬৮ উইকেট যেমন বোলারের সর্বোচ্চ উইকেট। দেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটা এখানে, তামিম ইকবালের ১২৯, আয়ারল্যান্ডের বিপক্ষে। দেশের মাটিতে সেরা বোলিংটাও এখানে, জিম্বাবুয়ের বিপক্ষে আবদুর রাজ্জাকের ৫/২৯। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে এখনো হারাতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সব কটি জিতেছে ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজ এখানে আরও একটি ম্যাচ খেলেছে, গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে তারা হেরেছে।