মিলখা ও লুইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্ল লুইস, মিলখা সিং
কার্ল লুইস, মিলখা সিং

শৈশবেই দাঙ্গায় মা-বাবাকে খুন হতে দেখছেন চোখের সামনে। বেড়ে উঠেছেন আত্মীয়ের বাড়ি আর অনাথ আশ্রমে। ডাকাতি শুরু করার কথাও ভেবেছিলেন একবার। শেষমেশ চারবারের চেষ্টায় ঢুকতে পারেন সেনাবাহিনীতে। সেখান থেকে অ্যাথলেটিকসে। কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ী একমাত্র ভারতীয় পুরুষ অ্যাথলেট তিনি, অল্পের জন্য পদক পাননি রোম অলিম্পিকে। এই মিলখা সিংয়ের জীবন নিয়ে সম্প্রতি অসাধারণ এক চলচ্চিত্র বানিয়েছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা—ভাগ মিলখা ভাগ। মিলখার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ফারহান আখতার। সম্প্রতি ছবিটি দেখে মোহিত হয়ে গেছেন অ্যাথলেটিকস কিংবদন্তি কার্ল লুইস। মিলখাকে ফোন করে জানিয়েছেনও সে কথা! ওয়েবসাইট।