মিলান জিতেছে নাপোলিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু এসি মিলানকে ধরেই ফেলেছিল নাপোলি। বোলোনিয়াকে ২-০ গোলে হারানোর পর পুনর্জন্ম পাওয়া ম্যারাডোনার সাবেক ক্লাবটির পয়েন্ট হয়ে গিয়েছিল ৬৫। মিলানেরও তাই। কিন্তু এই ‘সমতা’ মাত্র কয়েক ঘণ্টার জন্য। ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্টের ব্যবধানটি আবারও তিনে নিয়ে গেছে শীর্ষে থাকা মিলান। তাদের পয়েন্ট ৬৮, নাপোলির ৬৫, ইন্টার মিলানের ৬৩।ভালোই জমেছে ইতালিয়ান লিগ। পরশু তো একসময় মনে হচ্ছিল, মিলান বুঝি পয়েন্টই হারাবে। প্রথমার্ধেই সিডর্ফ আর পাতোর গোলে ২-০-তে এগিয়ে যাওয়া মিলানের একটি গোল শোধ করে দেন ভার্গাস। ম্যাচে তখনো ১০ মিনিট বাকি। শেষ পর্যন্ত অবশ্য পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সর্বশেষ ২০০৪ সালে লিগ চ্যাম্পিয়ন হওয়া মিলান। এএফপি।