মিলান ডার্বিতে হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি-রোনালদোর দেখানো পথেই এবার হাঁটল সিরি ‘আ’। রক্ষণাত্মক ফুটবলের দেশ ইতালিতেও এবার হ্যাটট্রিকের হাট। এক রাউন্ড বাকি থাকতেই হ্যাটট্রিক হয়ে গেছে ১৩টি। পরশু জুভেন্টাসের শিরোপা জয়ের রাতেই হলো তিনটি হ্যাটট্রিক। যার একটি করেছেন ইন্টার মিলান তারকা ডিয়েগো মিলিতো। এবারের লিগে আর্জেন্টাইন স্ট্রাইকারের তৃতীয় হ্যাটট্রিকটি এসেছে মিলান ডার্বিতে, চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে। ফলে ঘুচল একটি হ্যাটট্রিকের জন্য মিলান ডার্বির ৫২ বছরের হাহাকার। সেই ১৯৬০ সালে এসি মিলানের হোসে আলতাফিনি সর্বশেষ ৩ গোল করেছিলেন ম্যাচে। তাঁর আগে আর মাত্র দুজনেরই ছিল সান সিরোতে এই কীর্তি। এই দুজন হচ্ছেন ইন্টারের ইস্তভান নাইয়ার্স (১৯৫৩) ও মিলানের আমেদিও আমেদি (১৯৪৯)।