প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাইকে অবাক করে হুট করেই এসি মিলানে হাজির কোবি ব্রায়ান্ট। না, এই মার্কিন বাস্কেটবল তারকা ফুটবলে নাম লেখাতে আসেননি। এসেছিলেন ঘুরতে। মিলানের ফিটনেস সেন্টারে নিজেকে একটু ঝালিয়ে নিয়েছেন। ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন, ছবিও তুলেছেন। দিয়েছেন চমকে যাওয়া এক তথ্যও। সেই ছোট থেকেই নাকি মিলানের ভক্ত এলএ লেকারস খেলোয়াড়। লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে মিলানের একটা শার্ট ও স্কার্ফও আছে তাঁর। দলের সাম্প্রতিক খবরও যে রাখেন সেটাও বোঝা গেল! গত মৌসুমে শিরোপাবঞ্চিত মিলানকে আরও ভালো করার জন্য তিনি জানিয়ে গেছেন শুভ কামনা। ওয়েবসাইট।