মিলানে কিরকিচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মঙ্গলবার টুইটারে বোজান কিরকিচ জানিয়েছিলেন, এসি মিলান হতে যাচ্ছে তাঁর নতুন ঠিকানা। পরশু এসি মিলান নিশ্চিত করেছে বার্সার স্প্যানিশ স্ট্রাইকারকে এক বছরের জন্য নেওয়ার ব্যাপারটা। আরেক ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে ধারে নিয়েছে তারা ২২ বছর বয়সী স্ট্রাইকারকে। গত মৌসুমে এক কোটি ২০ লাখ ইউরোতে বার্সেলোনা থেকে তাঁকে দুই বছরের চুক্তিতে কিনেছিল রোমা। শর্ত ছিল দুই বছর পর বার্সেলোনা ১ কোটি ৩০ লাখ ইউরোর বিনিময়ে ফিরিয়ে নেবে কিরকিচকে। কিন্তু রোমা কিরকিচকে এক বছরের জন্য ধার দিয়ে দিল মিলানকে। তাই বলে এই চুক্তিতে রোমা-বার্সেলোনার মূল চুক্তিটা ভাঙছে না। তার মানে এই মৌসুমটা সান সিরোতে কাটিয়ে আগামী বছর ন্যু ক্যাম্পে ফিরে যাবেন গত মৌসুমে সিরি ‘আ’তে মাত্র ৭ গোল করা কিরকিচ। এএফপি।