মিলানের অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ বছর পর লিগ শিরোপা জিতেই নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের আধিপত্য ভাঙার সঙ্গে তাদের পেছনেও ফেলল এসি মিলান। ১৮ বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১৬ বার রানার্সআপ হয়েছে রোজোনেরিরা। ইন্টারও ১৮ বার লিগ জিতেছে কিন্তু রানার্সআপ হয়েছে ১৩ বার। তবে ২৭ বার সিরি ‘আ’ জিতে সবার ওপরে ৮ বছর আগে সর্বশেষ লিগ জয়ী জুভেন্টাস। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ট্রফি জয়ের রেকর্ডে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের সঙ্গে আছে এসি মিলানও। ১৮টি আন্তর্জাতিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি। চারবার বিশ্বের সেরার খেতাব জেতা এসি মিলান সাতবার জিতেছে ইউরোপ-সেরার মুকুটও। এর সঙ্গে আরও আছে ২টি কাপ উইনার্স কাপ ও ৫টি উয়েফা সুপার কাপ।