মিলানের জয়ের নায়ক পাতো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাপোলিকে ৩-০ গোলে হারিয়ে পরশু সিরি ‘আ’র শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে গেল এসি মিলান। মিলানের এই জয়ের নায়ক ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেক্সান্দ্রে পাতো। ৭৭ মিনিটে বোয়েটাংকে দিয়ে একটি গোল করিয়েছেন। দুই মিনিট পর নিজে করেছেন একটি। আর ৪৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন জ্লাতান ইব্রাহিমোভিচ, যদিও রেফারির সিদ্ধান্ত ছিল বিতর্কিত।এই জয়ে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল এসি মিলান। এএফপি।