মিলানের ড্র, মৌসুমে প্রথম গোল কাকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ ছেড়ে ফিরে এসেছেন পুরোনো ক্লাব এসি মিলানে। দেরিতে হলেও মৌসুমের প্রথম গোলের দেখা পেয়ে গেলেন কাকা। তবে জয় পায়নি মিলান। সিরি ‘আ’তে গত রাতে লাৎসিওর সঙ্গে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কাকাদের।
ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। গোলের দেখা মেলে ৫৪ মিনিটে গিয়ে। মারিও বালোতেল্লির কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে মিলানকে এগিয়ে দেন কাকা। ৭২ মিনিটের মাথায় লাৎসিওকে সমতায় ফেরান চিয়ানি। বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই।
রিয়ালে যোগ দেওয়ার আগে মিলানের হয়ে কাকা সর্বশেষ গোলটি করেছিলেন ২০০৮ সালের সেপ্টেম্বরে। সেটা ছিল লাৎসিওর বিপক্ষে। রিয়াল ছেড়ে মিলানে ফেরার পর কাকার প্রথম গোলটি এল কাকতালভাবে একই প্রতিপক্ষের বিপক্ষে। সূত্র রয়টার্স।