মিলার 'দ্য কিলার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘If its in the V, its in the tree...if its in the arc, its out of the park’. ক্রিকেটের খুব ভালো অনুসারী হলে এই লাইনটির সঙ্গে পরিচয় থাকার কথা। গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৯০ রান তাড়ায় ১০ ওভার শেষে কিংস ইলেভেন পাঞ্জাবের রান ছিল ৪ উইকেটে ৬৮। ৩৮ বলে ১০১ করে সেই ম্যাচে পাঞ্জাবকে জেতানোর পর ডেভিড মিলার বলেছিলেন ওই কথাটি। আইপিএলে খুনে সব ইনিংস খেলে ‘মিলার দ্য কিলার’ নাম পাওয়া প্রোটিয়া ব্যাটসম্যান কাল শোনালেন ছন্দময় ওই কথাটির গল্প, ‘আমার বাবা একসময় ক্লাব ক্রিকেট খেলতেন, ব্যাটিং ওপেন করতেন। তাঁর ব্যাটিং-দর্শন ছিল এটিই। আমিও ছেলেবেলা থেকে তাঁর মুখে এটি শুনতে শুনতে বড় হয়েছি। একই ব্যাটিং-দর্শন আমারও!’