মিশুক ওয়ারিয়র্সের সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি মিলনায়তনে কাল সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের সম্মাননা প্রদান করেছে কক্সবাজারের ক্রীড়া সংগঠন মিশুক ওয়ারিয়র্স। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্রীড়া সাংবাদিক ও সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী, জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক এবং বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দিন।