মিশ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান মাসুদ
শান মাসুদ

প্রথম ইনিংসে ৭৫, দ্বিতীয় ইনিংসে ০। অভিষেক টেস্টেই মুদ্রার দুই পিঠ দেখা হয়ে গেল শান মাসুদের। অভিষেক টেস্টে এক ইনিংসে পঞ্চাশের বেশি রান ও অন্য ইনিংসে শূন্য, মিশ্র প্রতিক্রিয়ার অভিষেকের তালিকায় পাকিস্তানি বাঁহাতি ওপেনার ২৮তম ক্রিকেটার। এই ২৮ জনের মধ্যে তিনজন আবার অভিষেক টেস্টে সেঞ্চুরি ও শূন্য দুটোরই দেখা পেয়েছেন; ১৯৬৯ সালে ভারতের গুন্ডাপ্পা বিশ্বনাথ (০ ও ১৩৭), ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হাডসন (১৬৩ ও ০) এবং ১৯৯৬ সালে পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম (০ ও ১০৯*)।