মিসবায় মুগ্ধ আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহির আব্বাস
জহির আব্বাস

বয়স ৪০ ছুঁই-ছুঁই। এই বয়সে খেলা ছেড়ে অনেকে পুরোদস্তুর সংসারী হয়ে যান। মিসবাহ-উল-হক খেলে যাচ্ছেন এখনো। শুধু খেলছেন না, দিব্যি পাকিস্তানের অধিনায়কত্বও করে যাচ্ছেন। মিসবাহর নেতৃত্বে মুগ্ধ সাবেক পাকিস্তান অধিনায়ক জহির আব্বাসও। এতটাই যে এ মুহূর্তে পাকিস্তান অধিনায়ক হিসেবে তাঁর বিকল্প কেউ নেই বলেও মনে করেন তিনি।
পরিসংখ্যানও কিন্তু সমর্থন করছে জহির আব্বাসের বক্তব্যকেই। অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ২২ টেস্টে নেতৃত্ব দিয়েছেন মিসবাহ। ১০টি জয়ের পাশাপাশি ড্র করেছেন সাতটি ম্যাচে। কিংবদন্তি পাকিস্তান অধিনায়ক ইমরান খানের (৪৮ টেস্টে ১৪ জয়, ২৬ ড্র, ৮ হার) চেয়েও তাঁর জয়ের হার বেশি। এগিয়ে আছেন জাভেদ মিয়াঁদাদের (৩৪ টেস্টে ১৪ জয়, ১৪ ড্র, ৬ হার) চেয়েও। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজ ১-১ ড্র হওয়ার পর দলে পরিবর্তনের দাবি তুলেছিলেন অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার। তবে জহির আব্বাসের ধারণা, মিসবাহর নেতৃত্বেই আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেই ঘুরে দাঁড়াবে পাকিস্তান। ওয়েবসাইট।