মিসবাহ-ইউনুসে পাকিস্তানের প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও মিসবাহ- ইউনুসই পাকিস্তানের ভরসা।
আবারও মিসবাহ- ইউনুসই পাকিস্তানের ভরসা।

আবুধাবি টেস্টের মতোই। পার্থক্য হলো, এবার পরিস্থিতি ছিল আরও খারাপ। সেবার ৮৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। এবার মাথার ওপর ১৭৯ রানের লিডের বোঝা নিয়ে ব্যাট করতে নামা পাকিস্তান মাত্র ১৯ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। আবারও পাকিস্তানের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান।

মিসবাহ-উল হক আর ইউনুস খানের ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিটাই আশা দেখাচ্ছে পাকিস্তানকে। দুবাই টেস্টের তৃতীয় দিনে আর কোনো ক্ষতির শিকার না হয়ে ৩ উইকেটে ১৩২ নিয়ে দিন শেষ করেছে তারা। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৮৮ করার সুবাদে এখনো ৯১ রানে এগিয়ে আছে। কিন্তু পাকিস্তানের হাতেও আছে সাত উইকেট। সবচেয়ে বড় কথা, ইউনুস ৬২ ও মিসবাহ ৫৩ রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের বোলাররা আজ অবশ্য দিনের শুরুতে দারুণভাবে দলকে ফিরিয়ে এনেছিলেন ম্যাচে। আগের দিনের সঙ্গে আর মাত্র ৬৫ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। দিনের অষ্টম বলেই ফিরে গেছেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস। খানিক পরে ফিরেছেন মাহেলা জয়াবর্ধনেও (১২৯)।

জয়াবর্ধনে ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৪২ রানে শেষ ৫ উইকেট পড়েছে তাদের।

শ্রীলঙ্কার শেষটা যেমন হয়েছে পাকিস্তানের শুরুটা হয়েছে তার চেয়েও খারাপ। লেজের ব্যাটসম্যানরা এমন হরহামেশাই পাততাড়ি গুটিয়ে ঘরে ফেরেন। তার সঙ্গে তো আর টপঅর্ডারের তুলনা চলে না। অথচ শুরুর ৮ ওভারের মধ্যেই পাকিস্তান হারিয়ে ফেলল খুররম মঞ্জুর (৬), আহমেদ শেহজাদ (৯) ও মোহাম্মদ হাফিজের (১) উইকেট তিনটি। এই টেস্টে নিজেকে নতুন করে চেনানো নুয়ান প্রদীপ নিয়েছেন ২ উইকেট।

আবুধাবিতে ইউনুস-মিসবার ২১৮ রানের জুটি শেষ পর্যন্ত দলকে বাঁচিয়ে দিয়েছিল। এবার পারবেন কি না, সেটাই দেখার।

আবুধাবিতে ইউনুস-মিসবার ২১৮ রানের জুটি শেষ পর্যন্ত দলকে বাঁচিয়ে দিয়েছিল। এবার পারবেন কিনা, সেটাই দেখার।