মিসবাহ থাকছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক হিসেবে মিসবাহ-উল হক ভাগ্যবান। বাইরে যতই সমালোচনা হোক, বোর্ড তাঁর পাশেই আছে। পিসিবির সভাপতি নাজাম শেঠি আবারও বললেন, টেস্টের মতো ওয়ানডেতেও অধিনায়কত্ব চালিয়ে যাবেন মিসবাহ। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা মিসবাহর ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে অনেক দিন ধরেই সমালোচনামুখর। এশিয়া কাপে শিরোপা ধরে রাখতে না পারায় তাঁকে সরিয়ে দেওয়ার দাবিটা আরও জোরালো হয়েছে। দাবি উঠেছে, মোহাম্মদ হাফিজকে সরিয়ে শহীদ আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করারও। কিন্তু পরশু ঢাকায় শেঠি স্পষ্ট বলে দিলেন, ২০১৫ বিশ্বকাপের আগে অধিনায়ক পরিবর্তন করার কোনো পরিকল্পনা তাঁদের নেই। ওয়েবসাইট।