মিসবাহই এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর জোর দাবি উঠেছিল পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কত্বে পরিবর্তন আনার জন্য। তবে কয়েক দিন পর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য অধিনায়কত্বে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল-হককে অধিনায়ক করেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। দল থেকে বাদ পড়েছেন শোয়েব মালিক, ইমরান ফারহাত ও আদনান আকমল।সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো পারফরমেন্স দেখিয়ে এশিয়া কাপের দলে সুযোগ করে নিয়েছেন ওপেনার নাসির জামশেদ। তবে দলে ঠাঁই হয়নি বিপিএল কাঁপানো ওপেনার আহমেদ শেহজাদের। ডাক পেয়েছেন উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইকবাল কাশিম সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের মনে হয়েছে, নাসির ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেশ ভালো করেছে। তাই জাতীয় দলের হয়ে খেলার সুযোগটাও তার প্রাপ্য।’আজ শনিবারই আনুষ্ঠানিকভাবে ডেভ হোয়াটমোরকে পাকিস্তানের নতুন ক্রিকেট কোচ হিসেবে ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।পাকিস্তানের এশিয়া কাপের দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, ইউনুস খান, উমর আকমল, আজহার আলি, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, হাম্মাদ আজম, সাইদ আজমল, আব্দুল রেহমান, উমর গুল, ওয়াহাব রিয়াজ, আইজাজ চিমা। রয়টার্স।