মিসবাহর অপরাজিত ৯৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পর টেস্ট খেলাটা মনে হয় নিশ্চিত করে ফেললেন সোহেল তানভীর। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কাল ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। ৪ উইকেটে ৩৪২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ড্যানিয়েল ভেট্টোরির দল গুটিয়ে গেছে ৩৮৪ রানে। ৩ উইকেট নিয়েছেন আরেক পেসার উমর গুল। ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তানিস নামের মোড়কে খেলা পাকিস্তান দলও। ৮ উইকেটে ২৩৪ রান নিয়ে দিন শেষ করেছে তারা। ৯১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর অপরাজিত ৯৯ রান করে দলকে টেনে তুলেছেন অধিনায়ক মিসবাহ-উল হক। আদনান আকমল করেছেন ৩৫। ক্রিস মার্টিন ও ভেট্টোরি নিয়েছেন ৩টি করে উইকেট। ওয়েবসাইট।