মিসবাহর দৃষ্টি এখন ইংল্যান্ডে
বাংলাদেশ সফরে আগাগোড়া সফলতা। জয় এসেছে সফরের সব কটি ম্যাচেই। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের দৃষ্টি এখন আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে।বাংলাদেশে সফল সফর শেষে আজ শুক্রবার দেশে ফিরেছে পাকিস্তান দল। বাংলাদেশ সফরের লক্ষ্যপূরণ হয়েছে কি না—লাহোরে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিসবাহ বলেন, ‘বাংলাদেশ সফরে আমাদের লক্ষ্য ছিল পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখা, নিজেদের কিছু ভুল শোধরে নেওয়া এবং র্যাঙ্কিংয়ে নিজেদের ওপরে নিয়ে যাওয়া। এই লক্ষ্যগুলো পূরণ করতে পেরেছি আমরা।’আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ১ নম্বর দল ইংল্যান্ড। আর পাকিস্তানের অবস্থান পঞ্চম, যেটা ২০০৯ সালের মার্চের পর সেরা অবস্থান। লাহোরে মিসবাহ বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একই সঙ্গে কঠিনও। ইংল্যান্ড এখন টেস্টের সেরা দল। কিন্তু আমাদের বর্তমানে যে ফর্ম, তাতে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি আমরা।’ ওয়েবসাইট।