মিসবাহর ব্যাটে পাকিস্তান ২২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ওয়ানডেতে ৫২ রানের পর আজও পাকিস্তানি অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৭৫ রানের ইনিংস।
প্রথম ওয়ানডেতে ৫২ রানের পর আজও পাকিস্তানি অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৭৫ রানের ইনিংস।

দলকে সত্যিই সামনে থেকেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মিসবাহ-উল-হক। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ওয়ানডেতে ৫২ রানের পর আজও পাকিস্তানি অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৭৫ রানের ইনিংস। তাঁর এই অধিনায়কোচিত ব্যাটিংয়ে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা হয়েছে ২২৯ রান। টসে হেরে ব্যাট করতে নেমে মোটামুটি ভালোভাবেই শুরু করেছিলেন দুই ওপেনার আহমেদ শেহজাদ ও নাসির জামশেদ। প্রথম ১১ ওভারে তাঁরা সংগ্রহ করেছিলেন ৩৬ রান। কিন্তু এরপর টানা দুই ওভারে দুজনকেই সাজঘরমুখী করে পাকিস্তানকে চাপের মুখে ফেলে দেন উইন্ডিজ বোলাররা। তবে মিসবাহর দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়নি পাকিস্তানকে। প্রথমে মোহাম্মদ হাফিজ (১৪) ও পরে অভিষিক্ত হারিস সোহেলের (২৬) সঙ্গে জুটি বেঁধে ধীরেসুস্থে রানের চাকা ঘুরিয়ে গেছেন মিসবাহ। ৪৫তম ওভারে তিনি যখন আউট হন তখন স্কোরবোর্ডে জমা হয়েছিল ১৭৪ রান। শেষ পর্যায়ে ঝোড়ো ব্যাটিং করে সংগ্রহটা বড় করেছেন উমর আকমল ও ওয়াহাব রিয়াজ। ৩১ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন আকমল। রিয়াজের ব্যাট থেকে এসেছে ১৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন জ্যাসন হোল্ডার ও ডোয়াইন ব্রাভো।