মিসবাহর সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই দিন কোণঠাসা থাকা পাকিস্তান আত্মবিশ্বাসের কিছুটা রসদ পেয়েছে প্রস্তুতি ম্যাচের শেষ দিনে। ৯৯ রান নিয়ে দিন শুরু করা টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক পেয়েছেন সেঞ্চুরি (১২৬*), শেষ উইকেটজুটিতে তানভীর আহমেদকে নিয়ে যোগ করেছেন ৫১। এরপর বোলাররা নিউজিল্যান্ড একাদশের ৪ উইকেট তুলে নিয়েছেন ৯২ রানে। তিন দিনের ম্যাচের ভাগ্যে সাধারণত যা থাকে, ম্যাচ সেই ড্র-ই হয়েছে। ৮ উইকেটে ২৩৪ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছে ২৮৭। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৪ উইকেটে ১১১ রান তুলতেই ম্যাচ শেষ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৭ জানুয়ারি, হ্যামিল্টনে। নিউজিল্যান্ডের পূর্বঘোষিত টেস্ট দলে একটি পরিবর্তন আনতে বাধ্য করেছে চোট। অ্যান্ডি ম্যাকাইয়ের জায়গা নিয়েছেন ড্যারিল টাফি। ওয়েবসাইট।