মিসরের কোচ ব্র্যাডলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর কাছে কনকাকাফ গোল্ডকাপে হারের মূল্য চুকিয়েছিলেন গত জুলাইয়ে কোচের চাকরি হারিয়ে। তবে বেশি দিন বেকার থাকতে হলো না বব ব্র্যাডলিকে। এবার মিসরের দায়িত্ব নিলেন যুক্তরাষ্ট্রের সাবেক কোচ। মাসিক ৩৭ হাজার ডলারের (২৭৭৯৬২৫ টাকা) চুক্তিতে পরশু মিসর ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন ৫৩ বছর বয়সী কোচ।সেই ১৯৯০ সালের পর থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা হয়নি মিসরের। তিনবারের আফ্রিকান নেশনস কাপের চ্যাম্পিয়নরা এবার টুর্নামেন্টের বাছাইপর্বই উতরাতে পারেনি। তাই গত জুনেই দীর্ঘদিনের কোচ হাসান সেহাতাকে সরিয়ে দিয়েছে সে দেশের ফুটবল ফেডারেশন। ব্র্যাডলির কাঁধে মিসরকে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে তুলে নেওয়ার গুরুদায়িত্ব। ওয়েবসাইট।