মিসাইলে মুগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকের দৃষ্টিতে অস্ট্রেলিয়ার ইতিহাসেরই সেরা অলিম্পিয়ান তিনি, কিন্তু ইয়ান থর্প বলছেন স্বদেশি জেমস ম্যাগনুসেনই এই দশকের সেরা সাঁতারু। এবার লন্ডনেই অলিম্পিক-অভিষেক হবে ম্যাগনুসেনের, অথচ থর্প তাঁর মধ্যেই শ্রেষ্ঠ সাঁতারুকে দেখে ফেলেছেন। এবারের লন্ডন অলিম্পিকে ফেরার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, কিন্তু সে নিয়ে খেদ নেই তাঁর। বরং ‘মিসাইল’ ম্যাগনুসেন-বন্দনায় মেতেছেন ‘থর্পেডো’, ‘ওকে দেখলে আমার মনে হয় সাঁতারের এক নতুন যুগই দেখছি। আমার দেখা সবচেয়ে দারুণ সাঁতারু সে, সম্ভবত গত দশকেরও। তাকে দেখাটা রোমাঞ্চকর ব্যাপার।’ এএফপি।