প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারটি সোনা ও একটি ব্রোঞ্জ। সাঁতারে মোট পাঁচটি পদক জিতেও মাইকেল ফেল্পেসর ছায়ায় ঢাকা পড়ে রইলেন মিসি ফ্রাঙ্কলিন। অলিম্পিক সাঁতারের ইতিহাসে মেয়েদের বিভাগে এক আসরে তাঁর চেয়ে বেশি সোনা জিতেছেন মাত্র একজনই। ১৯৮৮ সিউল অলিম্পিকে তৎকালীন পূর্ব জার্মানির ক্রিস্টিন অটো পেয়েছিলেন ছয়টি সোনার পদক। এক আসরে মোট পদকপ্রাপ্তিতে আর মাত্র একজনই আছেন মিসির ওপরে। বেইজিং অলিম্পিকে মিসির স্বদেশি নাটালি কফলিন পেয়েছিলেন ছয়টি পদক (একটি সোনা, দুটি রুপা ও তিনটি ব্রোঞ্জ)। মিসির সমান চারটি সোনা জিতেছিলেন আরেক মার্কিন মহিলা সাঁতারু অ্যামি ভ্যান ডাইকেনও (১৯৯৬)।