মিস্টার ফিফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকবার ফিফটি করেই থামতে হলো মিসবাহ-উল-হককে। এক প্রান্ত ধরে রেখেও পারলেন না জিম্বাবুয়েকে জয়বঞ্চিত করতে। ফিফটিগুলোকে সেঞ্চুরি বানাতে না পেরে ‘মিস্টার ফিফটি’ তকমা সেঁটে গেছে গায়ে। এক ২০১৩ সালেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৫টি ফিফটি করেছেন মিসবাহ। কোনো সেঞ্চুরি ছাড়া এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার রেকর্ডে এখন অ্যালান বোর্ডারের পাশে পাকিস্তানি অধিনায়ক। ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক কোনো সেঞ্চুরি ছাড়াই ১৫টি ফিফটি করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ১৯৯২ সালে ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ২০০৪ সালে করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ১২টি করে ফিফটি।