প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিলেন পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিফটি করে মিসবাহ-উল হক ছাড়িয়ে গেলেন অ্যান্ড্রু জোন্সকে। এমন একটি রেকর্ডে, যা গর্ব নয়, বরং মিসবাহর অস্বস্তি! ওয়ানডেতে কখনোই সেঞ্চুরিহীন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ফিফটি এখন মিসবাহর (২৬)। সাবেক কিউই ব্যাটসম্যান জোন্সের ছিল ২৫টি, ইংল্যান্ডের গ্রাহাম থর্পের ২১টি। ১৭ ফিফটি নিয়ে চারে অস্ট্রেলিয়ার কিম হিউজ। ৫ নম্বরে যৌথভাবে ১৬টি ফিফটির মালিক পাকিস্তানের মুদাসসর নজর ও ইংল্যান্ডের মাইকেল ভন।