মিস্ডকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করতে গিয়ে ভুরুটা কুঁচকে যাওয়ারই কথা এউইন মরগানের। একটা, দুটি নয়, ২০টি মিস্‌ড কল! তা-ও আবার পরিচিত কোনো নম্বর নয়। কারও কোনো বিপদ-আপদ হলো না তো? দুরুদুরু বুকে শেষ পর্যন্ত ‘কল ব্যাক’ করলেন। ওপাশ থেকে ফোন ধরার পর কি হালকা বকুনি খেয়েছিলেন? সেটা মরগান জানাননি। তবে কোনো বিপদ নয়, একটা সুসংবাদই পেয়েছিলেন। ইংল্যান্ডের নির্বাচকেরা জানালেন, ‘আমরা তোমাকে দলের অধিনায়ক করতে চাই।’ সেটাতে সম্মতি না দেওয়ার কোনো কারণ ছিল না এই বাঁহাতি ব্যাটসম্যানের! আইবিএন।