মিয়াঁদাদকে কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মিয়াঁদাদের ‘অপরাধ’, এক সাক্ষাত্কারে বোর্ডের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন তিনি।বর্তমানে পিসিবির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন মিয়াঁদাদ। একই সঙ্গে বোর্ডের গভর্নিং বডির সদস্যও তিনি। পাকিস্তানি দৈনিক ডনকে গত বুধবার দেওয়া সাক্ষাত্কারে মিয়াঁদাদ বলেন, ‘পিসিবির কর্মকাণ্ড খুব কাছ দেখে আমি হতাশ। আমার মনে হয়, বোর্ডের নেওয়া ৯০ শতাংশ সিদ্ধান্তই ভুল। আর এ ভুল সিদ্ধান্তগুলো দেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে।’বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের অন্যতম মিয়াঁদাদ। এত সব ভুল সিদ্ধান্তের দায়ভার কী তাঁর ওপরও বর্তায় না? মিয়াঁদাদের জবাব, ‘পিসিবির কর্মপরিকল্পনায় আমিই একমাত্র ব্যক্তি নই। আমার ক্ষমতা দরকার। কাজ করার স্বাধীনতা দরকার। পাকিস্তান ক্রিকেটকে দীর্ঘ ৩৫ বছর সেবা দিয়ে সুনাম অর্জন করেছি আমি।’এখানেই থামেননি মিয়াঁদাদ। তিনি যোগ করেন, ‘ক্রিকেটার হিসেবে আমার অবদান বিশ্ব জানে। কিন্তু পিসিবি চায় না, পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজ করি আমি।’কারণ দর্শাও নোটিশের জবাব দিতে মিয়াঁদাদকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে পিসিবি। তবে এ নোটিশ নিয়ে ভাবছেন না মিয়াঁদাদ, ‘নোটিশের বিষয়টি আমি পাকিস্তানের প্রেসিডেন্ট ও পিসিবির প্রধান পৃষ্ঠপোষক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে অবহিত করেছি। শিগগিরই তাঁর সঙ্গে দেখা করে পাকিস্তান ক্রিকেটের দুর্দশা তুলে ধরব। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অথবা পিসিবির মহাপরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অনুমতি দিতে প্রেসিডেন্টকে অনুরোধ জানাব আমি।’বোর্ডের সঙ্গে মিয়াঁদাদের বিবাদ নতুন নয়। গত বছরের ফেব্রুয়ারিতে পিসিবির চেয়ারম্যান হিসেবে ইজাজ বাটের নিয়োগের কড়া সমালোচনা করে প্রেসিডেন্ট জারদারিকে চিঠি লেখেন মিয়াঁদাদ। অসহযোগিতার অভিযোগ তোলে ২০০৯ সালের জানুয়ারিতে সরে দাঁড়ান বোর্ডের মহাপরিচালকের দায়িত্ব থেকে। বিভিন্ন সময়ে তিনবার পাকিস্তানের কোচ হিসেবে কাজ করেন মিয়াঁদাদ। সর্বশেষ গত এপ্রিলে ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। ওয়েবসাইট।