মিয়াঁদাদের মনঃকষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় পারফরম্যান্স আসে পরে, আগে থাকা চাই ক্রিকেটারদের সাফল্য-ক্ষুধা। এই একটা জায়গায় পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের ওপর সন্তুষ্ট হতে পারছেন না জাভেদ মিয়াঁদাদ। ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক মনে করেন, জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোটা আর আগের মতো আপ্লুত করে না ক্রিকেটারদের।সময়ের সঙ্গে তাল মিলিয়ে হয়তো ক্রিকেটাররা আরও পেশাদার হয়ে উঠেছেন। কিন্তু তাঁদের সাফল্য-ক্ষুধার অভাবটা স্পষ্ট টের পান মিয়াঁদাদ। কিছুটা দুঃখ আর কিছুটা অনুযোগের মিশেল মিয়াঁদাদের কণ্ঠে, ‘বর্তমান দলের একজন ব্যাটসম্যান আমার কাছে এসে কোনো পরামর্শ চায়নি। আমার একটা সন্মান আছে। আমি খেলোয়াড়দের যেচে পরামর্শ দিতে পারি না। শচীন টেন্ডুলকার এবং বিশ্বের অন্য বড় বড় ব্যাটসম্যানরা আমার কাছে এসে পরামর্শ নিয়েছে। যদি আমাদের খেলোয়াড়েরা আমার কাছে আসে আমি তাদের সাহায্য করতে প্রস্তুত।’পাকিস্তানের সাবেক অধিনায়ক মনে করেন ভালো ক্রিকেটার হওয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই, ‘রোদে ঘাম ঝরিয়ে, কঠোর পরিশ্রম করে তবেই ক্রিকেটার হওয়া যায়। ল্যাপটপ ক্রিকেটার তৈরি করে না।’পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইলে আবারও মিয়াঁদাদ ক্রিকেট দলকে সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত। ওয়েবসাইট।