মিয়ানমারে গেল ফুটবল দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাইপর্বে খেলতে মিয়ানমারের উদ্দেশে কাল রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। ২৪ সদস্যের দলের অধিনায়ক জাহিদ হাসান (এমিলি)। মিয়ানমার ইয়ুথ ট্রেনিং সেন্টার স্টেডিয়ামে আগামী পরশু বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ফিলিস্তিনের বিপক্ষে। ২৩ মার্চ স্বাগতিক মিয়ানমার ও ২৫ মার্চ একই ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন।