মীরের সঙ্গে অগ্রণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিভাগ দাবায় চ্যাম্পিয়ন হয়েছে মীর চেস ক্লাব। সাত রাউন্ডের খেলায় ১৩ পয়েন্ট পেয়েছে তারা। কাল শেষ রাউন্ডে মীর চেস ক্লাব ৩-১ পয়েন্টে হারিয়েছে বারী মজলিশ চেস ক্লাবকে। মীর চেস ক্লাবের হয়ে খেলেছেন ফরহাদুর ইমাম, আবদুল মোমিন, আনিসুজ্জামান জুয়েল, সিরাজুল কবীর, তাহেরুল ইসলাম ও মাসুদুর রহমান মল্লিক। ১২ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে অগ্রণী ব্যাংক দাবা ক্লাব। এই দুটি ক্লাবই আগামী বছরে প্রথম বিভাগ দাবায় খেলার সুযোগ পেয়েছে।