মুক্ত বিহঙ্গ হয়ে যাচ্ছেন ওঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্ত বিহঙ্গ হয়ে যাচ্ছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, থিও ওয়ালকট, ফার্নান্দো লরেন্তেরা। এবার ইচ্ছে করলেই বর্তমান দল ছেড়ে নিজেদের পছন্দসই ক্লাবে চলে যেতে পারবেন এই তারকারা। বসম্যান আইন করে দিচ্ছে এই সুযোগ। বসম্যান আইন অনুযায়ী, বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ ছয় মাস বাকি থাকতে খেলোয়াড়েরা অন্য ক্লাবের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন। বর্তমান ক্লাব এতে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আর চেলসি, আর্সেনাল ও অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে এই ত্রয়ীর চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মৌসুম শেষেই। চেলসির প্রতীক হয়ে ওঠা ল্যাম্পার্ড যে এই মৌসুম শেষে চেলসি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, সেটা চাউর হয়েছে আগেই। ওয়ালকটও থাকতে চান না আর্সেনালে। পরশু তো সিটাসেলেস্টে নামের এক ওয়েবসাইট ল্যাম্পার্ডের এজেন্ট স্টিভ কুটনারকে উদ্ধৃত করে জানিয়ে দিল, মৌসুম শেষে ল্যাম্পার্ডের চেলসি ছাড়াটা পুরোপুরিই নিশ্চিত। ইতালিই হতে যাচ্ছে তাঁর পরবর্তী গন্তব্য। কিন্তু ওই দিনই কুটনার বিবিসি ফাইভ রেডিওকে বললেন, সিটাসেলেস্টেতো তো নয়ই, কোনো সংবাদমাধ্যমের সঙ্গেই তাঁর কথা হয়নি। ওয়েবসাইট।