ক্রিস্টিয়ানো রোনালদোর সেই ভক্তের কথা মনে আছে? গত ৭ আগস্ট মায়ামিতে রিয়াল মাদ্রিদ-চেলসির প্রীতি ম্যাচে দৌড়ে মাঠে ঢুকে পেছন থেকে স্বপ্নের নায়ককে জড়িয়ে ধরার অপরাধে যাঁকে যেত হয় হাজতখানায়। আদালতে অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে সেই অভিযোগ থেকে মুক্ত রোনাল্ড জোকা নামের ২০ বছর বয়সী কলেজছাত্র। রোনালদোর চিঠিতে কাজ হয়েছে, সেটি পেয়ে পরশু অভিযোগ তুলে নেওয়া হয়েছে জোকার বিরুদ্ধে। রয়টার্স।