মুক্ত হচ্ছেন ইরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী-সন্তান নিয়ে জীবনসংসারে হাবুডুবু খাচ্ছিলেন। বাফুফের কাছে আবেদন করেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের। ইরান শেখের সেই আবেদনে সাড়া দিয়েছে পেশাদার লিগ কমিটি। বাফুফের নির্বাহী কমিটির কাছে তাদের সুপারিশ—মানবিক কারণে তুলে নেওয়া হোক রহমতগঞ্জের এই গোলরক্ষকের দুই বছরের নিষেধাজ্ঞা। এক বছর এরই মধ্যে পার হয়েছে।উল্লেখ্য, ২০১০-১১ মৌসুমে শেখ জামালের সঙ্গে পাতানো খেলার অপরাধে শাস্তি পায় রহমতগঞ্জ। ওই ম্যাচে কর্মকর্তাদের নির্দেশে গোল খেতে বাধ্য হয়েছিলেন ইরান।