মুক্তার-দেলোয়ারের রেকর্ড জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দিনে ১৬২ রান তুলতেই নবম উইকেট হারিয়েছিল রাজশাহী। এরপর জুটি বাঁধেন মুক্তার ও দেলোয়ার। ২৫.৪ ওভার দলকে ৩২৭ রানে পৌঁছে দিয়ে তবেই আউট হয়েছেন মুক্তার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন ৯ নম্বরে নামা মুক্তার। পেসার হিসেবেই পরিচিত মুক্তার ১৩৫ বলে ৭ চার ও ৩ ছয়ে করেছেন ৯৬। সঙ্গী দেলোয়ার অপরাজিত ছিলেন ৬৬ বলে ৮২ রান করে। ৯টি চার ও ২টি ছয় মেরেছেন এই মিডিয়াম পেসার।

বগুড়ায় দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট হয়ে মহানগরের সামনে ১৯০ রানের লক্ষ্য দেয় ঢাকা বিভাগ। ৬৯ রানে শেষ ৭ উইকেট হারানো মহানগর অলআউট হয় ১৪৩ রানে। দলটির ইনিংস শেষ হয় বিকেল ৫টা ৪৮ মিনিটে। ৫ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা বিভাগ। কক্সবাজারের ড্র ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন রংপুরের তারিক আহমেদ ও চট্টগ্রামের আবদুল্লাহ আল মামুন।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা: ২৭৪ ও ৩২ ওভারে ১১৩/৩ (অমিত ৪৮, রবি ২৩; মুক্তার ২/৩৬, ফরহাদ রেজা ১/৩৪)। রাজশাহী ১ম ইনিংস: ৭৮.৩ ওভারে ৩২৭ (মুক্তার ৯৬, দেলোয়ার ৮২*, মাইশুকুর ৪৯, ফরহাদ রেজা ৪৬; রবিউল ৩/৬৮, সৌম্য ২/৪৮, মুরাদ ২/৯৮, নিজামউদ্দিন ১/৪, নাহিদুল ১/৩১, ডলার ১/৫৯)।

ফল: ড্র।

ম্যান অব দ্য ম্যাচ: মুক্তার আলী।

ঢাকা বিভাগ: ৩৯৮ ও ৫৭.২ ওভারে ১৯২ (নুরুল ৭৪*, মজিদ ২৬; শরীফউল্লাহ ৪/২২, সোহাগ রেজা ৩/৪০, সৈকত ১/২১, আজিম ১/৩৮, আসিফ ১/৪৬)। ঢাকা মহানগর: ৪০১ ও ৩৬.৫ ওভারে ১৪৩ (মেহরাব জু. ৩৯*, মিলন ২৫; শাহাদাত ৩/৫৩, শুভাগত ২/১৫, শরীফ ২/৫৭, অপু ১/১৬)।

ফল: ঢাকা বিভাগ ৪৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: আবদুল মজিদ। 

রংপুর: ২৪৯ ও ৯১ ওভারে ২৩৪/৩ ডি. (তারিক ১০০*, সায়মন ৮৪; ইয়াসিন ১/৪২, মেহেদী ১/৪৫, ইউনুস ১/১০৬)। চট্টগ্রাম: ১৮৯ ও ৫৯ ওভারে ১৮৮/৫ (আল মামুন ১০২, জসীমউদ্দিন ৪০*; সোহরাওয়ার্দী ৪/৬৩, মাহমুদুল ১/১০১)।

ফল: ড্র।

ম্যান অব দ্য ম্যাচ: তারিক আহমেদ।

বাংলাদেশে ১১ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস (প্রথম শ্রেণী)

                ম্যাচ        ভেন্যু        মৌসুম

৮২*  দেলোয়ার হোসেন        রাজশাহী-খুলনা  রাজশাহী        ২০১৩-১৪

৭৫      জহির খান           ভারত-বাংলাদেশ           ঢাকা           ২০০৪-০৫

৬৫*    জাকোয়ান আহমেদ           সিলেট-চট্টগ্রাম           সিলেট           ২০০৪-০৫

শতরানের শেষ উইকেট জুটি

রান  জুটি      ম্যাচ      ভেন্যু      মৌসুম

১৬৩ মুক্তার আলী-দেলোয়ার হোসেন      রাজশাহী-খুলনা      রাজশাহী      ২০১৩-১৪

১৩৩  শচীন টেন্ডুলকার-জহির খান        ভারত-বাংলাদেশ        ঢাকা        ২০০৪-০৫

১২৭  ট্রেন্ট বোল্ট-বিজে ওয়াটলিং        নিউজিল্যান্ড-বাংলাদেশ        চট্টগ্রাম        ২০১৩-১৪

১২০      গোলাম মাওলা-জাকোয়ান আহমেদ  সিলেট-চট্টগ্রাম            সিলেট            ২০০৪-০৫