মুক্তি চান কামরান-ওয়াহাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার ওপর স্পট ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ। জাতীয় নির্বাচকেরা মুখ ফিরিয়ে নিয়েছেন। এভাবে আর পারছেন না কামরান আকমল ও ওয়াহাব রিয়াজ। স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি চান এই দুই পাকিস্তানি ক্রিকেটার। এর জন্য আইসিসির তদন্তের মুখোমুখি হওয়ার জন্যও প্রস্তুত বলে জানিয়েছেন তাঁরা।‘আইসিসির তদন্তের জন্য প্রস্তুত আছি আমি। যতদূর জানি, গত বছরের শেষের দিকে আইসিসি আমার অর্থসম্পদ ও অন্যান্য বিষয়ের ওপর তদন্ত চালায়। পিসিবিও আলাদাভাবে তদন্ত করে। অভিযোগ প্রমাণিত হয়নি বলেই আমাকে বিশ্বকাপে খেলতে দেওয়া হয়েছিল,’ বলেছেন কামরান। একই সুরে কথা বলেছেন অভিযুক্ত ওয়াহাবও।ওয়াহাব বলেছেন, ‘আমাকে নিয়ে মিডিয়ার গুঞ্জন ভালো লাগে না। নির্বাচকেরা আমাকে ওয়ানডে দল থেকে বাদ দিয়েছেন—এটা তাঁদের সিদ্ধান্ত। এর সঙ্গে স্পট ফিক্সিংয়ের অভিযোগ টেনে আনা গ্রহণযোগ্য নয়।’ তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন কর্মকর্তা স্পট ফিক্সিংয়ের অভিযোগকেই এগিয়ে রাখছেন, ‘কামরান ও ওয়াহাবকে শুধু পারফরম্যান্স-হীনতার কারণে বাদ দেওয়া হয়েছে—এমনটা নয়। লন্ডনের শুনানিতেও ওদের নাম এসেছে। এ অবস্থায় আমরা নিরাপদ থাকতে চাই।’গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া এবং প্রতারণার অপরাধে পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটকে আড়াই বছর, মোহাম্মদ আসিফকে এক বছর এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। শুনানিতে জুয়াড়ি মাজহার মাজিদ দাবি করেন, কামরান এবং ওয়াহাবও এ ঘটনায় জড়িত ছিলেন। ওয়েবসাইট।