মুক্তিযোদ্ধার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে কাল জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গোপালগঞ্জ স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। জয়ী দলের গোলদাতা এনামুল, এনাকোচা কিংসলে ও সানডে। শেখ রাসেলের গোলটি করেন মিঠুন। ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা এখন এক ম্যাচ কম খেলা মোহামেডানের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে। ২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ রাসেল আছে ছয়ে।