মুক্তিযোদ্ধার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ফুটবল লিগে কালকের একমাত্র ম্যাচে জিতল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। গোপালগঞ্জে বিজেএমসির বিপক্ষে জয়ের ব্যবধান বেশ বড়, ৪-১। হ্যাটট্রিক করেছেন এনকোচা কিংসলে। অন্য গোলটি সানডের। বিজেএমসির হয়ে ব্যবধান কমান ইসমাইল বাঙ্গুরা। আজ বিকেল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহামেডান-উত্তর বারিধারা।