মুক্তিযোদ্ধার ড্র
জাতীয় দলের নেপাল সফরের কারণে আপাতত স্থগিত বাংলাদেশ লিগ। তবে কাল গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা-ফেনী সকার ম্যাচ হয়েছে বিশেষ কারণে। সংস্কারের জন্য গোপালগঞ্জ স্টেডিয়াম ছাড়তে হবে বলে ম্যাচটা আগেই খেলল দুই দল। সকারের সঙ্গে গোলশূন্য এই ম্যাচ দিয়ে গোপালগঞ্জ পর্ব শেষ করল মুক্তিযোদ্ধা।প্রথম পর্বে গোপালগঞ্জে চার ম্যাচে দুটি জয়, দুটি ড্র করেছিল মুক্তিযোদ্ধা। দ্বিতীয় পর্বের চার ম্যাচ মাত্র ২ পয়েন্ট দিল দুটি ড্র থেকে। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা ষষ্ঠ স্থানে। ১৩ ম্যাচে ৮ পয়েন্ট সকারের। আইএফএ শিল্ডে মুুক্তিযোদ্ধা: কলকাতায় আগামী ২-১৭ মার্চ আইএফএ শিল্ডে খেলবে মুক্তিযোদ্ধা। শক্তি বাড়াতে অতিথি খেলোয়াড় হিসেবে তারা দলে নিয়েছে বিজেএমসির গোলরক্ষক আমিনুল, আবাহনীর মিডফিল্ডার আরমান আজিজ ও স্ট্রাইকার এনামুলকে। উল্লেখ্য, এর আগের দুবার আইএফএ শিল্ডে খেলেছে মুক্তিযোদ্ধা।