মুক্তিযোদ্ধার দারুণ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিলি, মামুনুল ও মারুফদের চোখেমুখে পরিতৃপ্তির আভা। শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়ে মুক্তিযোদ্ধা দারুণ এক জয় পেল গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এতে লিগ লড়াইয়ে শীর্ষে থাকা আবাহনীকে ছুঁয়ে ফেলেছে তারা। দুই দলেরই পয়েন্ট এখন সমান—৩৭। মুক্তিযোদ্ধা অবশ্য একটি ম্যাচ (১৭টি) বেশি খেলেছে।আজ আবাহনীর অগ্নিপরীক্ষা শেখ জামালের বিপক্ষে। পয়েন্ট হারালেই আকাশি-নীলদের বিপদ। সে ক্ষেত্রে আবাহনী-মুক্তিযোদ্ধা শেষ ম্যাচের ওপর ঝুলে যাবে লিগের ভাগ্য। কাল ম্যাচের পর শেখ রাসেলের কোচ মারুফুল হক তো বলেই দিলেন, ‘এ মৌসুমে আজ নিজেদের সেরা ম্যাচ খেলল মুক্তিযোদ্ধা। গতিটা ধরে রাখতে পারলে মুক্তিযোদ্ধারই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি।’মুক্তিযোদ্ধার জন্য সুসংবাদ, চোট সেরে দলে ফেরা স্ট্রাইকার এমিলি ফিরেছেন পুরোনো রূপে। ৬২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেছেন আলতো টোকায়, যেটি এ মৌসুমে তাঁর পঞ্চম গোল। বিস্ময়কর হলেও সত্য, স্থানীয় খেলোয়াড়দের মধ্যে এমিলিই এখনো শীর্ষ গোলদাতা! দারুণ খেলছেন তাঁর সতীর্থ নাইজেরিয়ান স্ট্রাইকার সানডেও। ৮ মিনিটে বক্সের বাইরে থেকে নজরকাড়া এক শটে তিনিই এগিয়ে নিয়েছিলেন মুক্তিযোদ্ধাকে।এদিন মুক্তিযোদ্ধার খেলায় ছিল দারুণ গতি। ছোট ছোট পাসে আক্রমণ তৈরি হয়েছে। পাসিং ছিল অনেকটাই নিখুঁত। গোটা দল একসঙ্গে উঠেছে, আবার একসঙ্গে নেমেছে। ঠিক এ জায়গাতেই হেরে গেছে আগের ম্যাচেই আবাহনীর সঙ্গে ড্র করা শেখ রাসেল। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ স্থানে।লিগ আপাতত চলবে: বিপাকে পড়ে অবস্থান পাল্টাল বাফুফে। নেপালে এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের জন্য লিগ ১২ থেকে ২৬ জুন স্থগিত করেছিল তারা। তবে গতকাল বেশির ভাগ ক্লাবের দাবির মুখে ১৯ জুন পর্যন্ত লিগ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০ থেকে ২৫ জুন বন্ধ থাকবে লিগ।আজকের খেলা: আবাহনী-শেখ জামাল (বিকেল ৫-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।