মুক্তিযোদ্ধার সপ্তম জয়
হারতে হারতে ক্লান্তই হয়ে পড়েছিল দলটি। সেই মুমূর্ষু অবস্থা কাটিয়ে সিটিসেল বাংলাদেশ লিগে অবনমনও এড়িয়ে ফেলেছে মুক্তিযোদ্ধা। তাদের চোখ এখন পয়েন্ট তালিকার আরও ওপরের দিকে ওঠা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জকে ৪-১ গোলে হারিয়ে সেই পথে আরেক ধাপ এগিয়েছে তারা। ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এখন তালিকার পঞ্চম স্থানে মুক্তিযোদ্ধা। ২১ মিনিটে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন লাইবেরিয়ান স্ট্রাইকার ইউগ্রেন সালাহগেরি। ৩৮ মিনিটে গোলটি শোধ করে দেন রহমতগঞ্জের তাজুল। ৪১ ও ৭২ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন মামুন ও রনি।অন্য দুটি ম্যাচই ড্র হয়েছে। ফেনী স্টেডিয়ামে স্থানীয় সকার ক্লাব গোলশূন্য ড্র করেছে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে। ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ফেনী সকার, সমান ম্যাচ খেলে ২১ পয়েন্ট চট্টগ্রাম মোহামেডানের। নারায়ণগঞ্জ স্টেডিয়ামে ফরাশগঞ্জের সঙ্গেও গোলশূন্য ড্র করেছে নারায়ণগঞ্জের শুকতারা ক্লাব।