মুক্তিযোদ্ধায় ট্রায়ালে চার ব্রাজিলিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু চারজন ব্রাজিলিয়ান ফুটবলার নিয়ে এসেছে মুক্তিযোদ্ধা। তাঁদের একজন স্ট্রাইকার, একজন আক্রমণাত্মক মিডফিল্ডার। বাকি দুজন সেন্ট্রাল মিডফিল্ডার ও ডিফেন্ডার। ট্রায়ালে দেখেই নিবন্ধনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় মুক্তিযোদ্ধা। দলটির কোচ শফিকুল ইসলাম কাল রাতে জানালেন, ‘ওরা এসেছে কেবল। এখনো দেখতে পারিনি। ট্রায়ালে ভালোভাবে দেখেই পরবর্তী করণীয় ঠিক করব।’ওদিকে শেখ রাসেল একজন আর্জেন্টাইন ফুটবলার আনলেও তাঁকে বিদায় দিয়েছে। পরিবর্তে ট্রায়ালে দেখার জন্য একজন ব্রাজিলিয়ান এনেছে।