মুক্তির স্বাদ পাচ্ছেন থারাঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গতকাল। এক দিন পর আজ বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠেও নেমে গেছেন উপুল থারাঙ্গা। শ্রীলঙ্কান এই উদ্বোধনী ব্যাটসম্যান নিজেই জানিয়েছেন, নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্তির স্বাদ পাচ্ছেন তিনি।‘নিষেধাজ্ঞা মানসিকভাবে আমাকে খুবই ক্ষতিগ্রস্ত করেছে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ সময়। সৌভাগ্যবশত, সেই দিনগুলো ফুরিয়ে গেছে। আমি মুক্তির স্বাদ পাচ্ছি’—শ্রীলঙ্কার সংবাদপত্র দি আইল্যান্ডকে থারাঙ্গার প্রতিক্রিয়া।‘মুক্তি’ শব্দটা কেন আসছে, তা সহজেই অনুমেয়। জেনে-বুঝে অপরাধ না করেও যে অপরাধী হয়েছিলেন থারাঙ্গা! পেয়েছিলেন তিন মাসের নিষেধাজ্ঞা। কষ্টের আরও একটা বড় কারণ—ডোপ পরীক্ষায় উতরাতে ব্যর্থ হয়ে নিষিদ্ধ হওয়া প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটারের ‘কলঙ্ক’ এখন তাঁর কাঁধে। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরার পর মুক্তির স্বাদ পাওয়াটাই স্বাভাবিক থারাঙ্গার।থারাঙ্গার ডোপ টেস্টে পজিটিভ হওয়ার খবর প্রথম প্রকাশ করে যুক্তরাজ্যের জনপ্রিয় দৈনিক ‘সানডে টাইমস’। প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের সেমিফাইনালে অপরাজিত সেঞ্চুরি করা থারাঙ্গা ‘প্রেডনিসোলন’ নামের ওষুধ সেবন করেছিলেন, যেখানে নিষিদ্ধ বস্তুর উপস্থিতি ছিল।এই ওষুধ সেবনের কথা পরবর্তী সময়ে স্বীকারও করে নেন থারাঙ্গা। তবে তিনি দাবি করেন, শ্রীলঙ্কার একজন বিখ্যাত চিকিত্সকের নির্দেশনা অনুসারেই ওষুধটা সেবন করেছিলেন তিনি। ভারতের শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর ও আশিষ নেহরাও ওই চিকিত্সকের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করেন। তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা সময় আইসিসিও জানিয়েছিল, থারাঙ্গার নিষিদ্ধ ওষুধ গ্রহণের ঘটনাটি ছিল অনিচ্ছাকৃত। ওয়েবসাইট।